বাকৃবির ভর্তি পরীক্ষা কাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবছর প্রাথমিক বাছাই শেষে মোট ৯ হাজার ৫৭৬ প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস হলো-ভেটেরিনারি অনুষদ: ১০০০১-১১২৯৭; কৃষি অনুষদ (পূর্ব ভবন): ১১২৯৮-১১৮৩২; কৃষি অনুষদ (পশ্চিম ভবন): ১১৮৩৩-১২৭৩৯; কৃষি অনুষদ (কৃষি সমপ্রসারণ ভবন): ১২৭৪০-১২৯৯১; কৃষি অনুষদ (করিম ভবন): ১২৯৯২-১৩৯০৩; কৃষি অনুষদ (সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবন): ১৩৯০৪-১৪১১৯; পশুপালন অনুষদ: ১৪১২০-১৪৯২৬; কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ: ১৪৯২৭-১৫৫৫৮; কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ (মূল ভবন):১৫৫৫৯-১৬৩২৩; মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়: ১৬৩২৪-১৬৬০৩; মাত্স্যবিজ্ঞান অনুষদ: ১৬৬০৪-১৭১৪৩; কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল: ১৭১৪৪-১৭৯৮৩; কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ: ১৭৯৮৪-১৮৮৪৩; কমিউনিটি সেন্টার: ১৮৮৪৪-১৯০৪৩; রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়: ১৯০৪৪-১৯৫৭৬। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.bau.edu.bd) পাওয়া যাবে।