মেসির নতুন রেকর্ড
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২১:৫২
গোলে ফিরলেন লিওনেল মেসি। তাও আবার চ্যাম্পিয়ন্স লিগে তার ফেভারিট বিপক্ষ এসি মিলানের বিরুদ্ধে গোল করে। গত বুধবার রাতে ন্যু ক্যাম্পে দুই গোল দেন তিনি। তাতে রোজোনেরিদের বিরুদ্ধে তার মোট গোল দাঁড়ালো আটটি। পুরো প্রতিযোগিতা মিলিয়ে একই দলের বিরুদ্ধে আট গোল করার কৃতিত্ব তার একারই। এ রাতের গোলগুলোর আগে লা লিগায় রিয়াল মাদ্রিদ, সেল্টা ও এস্পানিয়লের বিরুদ্ধে ৩৬৬ মিনিট জালের দেখা পাননি তিনি। বার্সেলোনা ফরোয়ার্ডটি চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে এখন পর্যন্ত ছয়টি গোল করেছেন। তালিকায় তার সামনে আছেন প্যারি সেন জার্মেইর জ্লাটান ইব্রাহিমোভিচ (৭) ও ক্রিশ্চিয়ানো রোনালদো (৮)। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল ৬৫টি। সর্বকালের সেরার তালিকায় থাকা রাউলের (৭১) চাইতে তিনি কেবল ছয় গোল পেছনে আছেন।