চ্যাম্পিয়ন বিকেএসপিকে ছাড়াই যুব হকি

বর্তমান চ্যাম্পিয়ন বিকেএসপিকে ছাড়াই আগামীকাল রংপুরে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৮ জাতীয় যুব হকি। ৯৪ থেকে ২০০৭ পর্যন্ত টানা আটবার চ্যাম্পিয়ন হয় বিকেএসপি। ফেডারেশন সহ-সভাপতি গতকাল সংবাদ সম্মেলনে জানালেন বিকেএসপি ভারতে যাওয়ায় খেলা হচ্ছে না। কিন্তু তড়িঘড়ি করে কেনই বা এই আয়োজন। তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিকেএসপির জন্য অপেক্ষা করা যেত কিনা। তাছাড়া ভারতে গেছে বিকেএসপির অনূর্ধ্ব-১৬ হকি দল। হকি খেলোয়াড় উঠে আসছে বিকেএসপি থেকে। কিন্তু এবার তাদের ছাড়াই হচ্ছে জাতীয় যুব হকি। মাত্র ১৯টি দল সাত গ্রুপে খেলবে। রংপুরে তিন গ্রুপ এবং ১৪ নভেম্বর থেকে ঢাকায় চার গ্রুপ খেলবে। সাত গ্রুপ চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্ব খেলবে ঢাকায়। কিন্তু কখন শুরু হবে তা নির্ধারণ হয়নি। অগ্রণী ব্যাংক যুব হকির পৃষ্ঠপোষকতা করছে। তিন বছরের জন্য ৩৬ লাখ টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এবছর ১১ লাখ, আগামী বছর ১২ লাখ এবং শেষ বছর ১৩ লাখ টাকা দেয়ার চুক্তি হয়েছে ফেডারেশনের সাথে।