আগামী বছর দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি খেলবেন গেইল

ওয়েষ্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ওপেনার ক্রিস গেইল আগামী বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন বলে জানা গেছে। আগামী বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন শিপে ডলফিনসের হয়ে খেলবেন তিনি। সংক্ষিপ্ত ভার্সনে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত এবং এ পর্যন্ত টি-২০ ক্রিকেটে ৫৭৫২ রান করেছেন গেইল। ৪৩.৯ গড়ে এবং অবিশ্বাস্য ১৫১.৮৪ স্ট্রাইক রেটে গেইল ইতোপূর্বে ২০১১-২০১২ মৌসুমেও ডলফিনের সঙ্গে চুক্তি করেছিলেন। তবে ইনজুরির কারণে মৌসুমের শুরুতেই দল ছাড়তে হয় তাকে। স্পোর্টস টোয়েন্টিফোর পরিবেশিত খবরে বলা হয়, ইনজুরির কারণে সে সময় খেলতে না পারা গেইল মনে করছেন পুনরায় দলটির হয়ে খেলাটা তার দায়িত্ব ও কর্তব্য এবং ২০১৪ মৌসুমে পুনরায় যোগ দিতে পেরে তিনি দারুণ উত্তেজিতও বটে। প্রকাশিত রিপোর্টে আরো বলা হয়, ২০১৪ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ।-বাসস