ভাল চরিত্রে অভিনয় করতে চাই :অমৃতা

পারিবারিক সূত্রেই একেবারে সাংস্কৃতিক অঙ্গনের বাসিন্দা অমৃতা খান। দেশের ছোট পর্দার অভিনেতা খালেদ খান সম্পর্কে তার চাচা হন। তবে শুধু পারিবারিক সূত্রেই নয়, একেবারে নিজের মেধা গুণেই শোবিজে প্রতিষ্ঠা পেতে চান তিনি। এরই মধ্যে চলচ্চিত্রে কাজ শুরু করে টানা দুটি ছবির কাজ প্রায় শেষ করেছেন। এর ভেতরে ‘গেম’ নামের একটি চলচ্চিত্রে নিরবের বিপরীতে রয়েছেন। যার শ্যুটিং এরই ভেতরে শেষ হয়েছে। পাশাপাশি সালমান শাহ-মৌসুমী জুটির বিখ্যাত চলচ্চিত্র ‘অন্তরে অন্তরে’ ছবিটির রিমেক ভার্সনে এ যুগের মৌসুমী হিসেবে পর্দায় স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। তরুণ নির্মাতা আতিক রহমান পরিচালিত এ ছবিটির কাজও অনেকখানি এগিয়েছে। নতুন ধারার দুটি চলচ্চিত্র প্রসঙ্গে অমৃতা খান বলেন,‘ আমি বেছে বেছে ভাল কিছু চরিত্রে কাজ করতে চাই। ছবির অফার আসলেই তা স্ক্রিপ্ট না দেখে ছবিতে সাইন করতে আমার পরিবারও সম্মতি দেয় না।