বাংলাদেশ বিমান বাহিনী অ্যাথলেটিক্স
বিএএফ ঘাঁটি জহুরুল হক চ্যাম্পিয়ন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২২:০২
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ঘাঁটি জহুরুল হক দল ১৬ টি স্বর্ণ, ১০ টি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে তিনটি স্বর্ণ, সাতটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়ে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার দল।
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলের এসি-২ আমিনুল প্রতিযোগিতায় সেরা ক্রীড়াবিদ বিবেচিত হন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু খেলার মাঠে প্রতিযোগিতা শেষ হয়।
বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকা অঞ্চলের বিমান বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং এমওডিসিগণ উপস্থিত ছিলেন। -খবর বিজ্ঞপ্তির