শিশুদের রাজনৈতিক সহিংসতা থেকে রক্ষার দাবি

শিশু অধিকার বিষয়ক দুটি আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল রাজনৈতিক দল ও আন্দোলনকারীদের প্রতি আগামী নির্বাচনের প্রস্তুতিকালীন সময়ে শিশু অধিকারের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন এবং শিশুর অধিকার রক্ষার অনুরোধ জানিয়েছে। সংগঠন দুইটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে সহিংস আন্দোলনের ফলে শিশুর মৃত্যু ও আহত হওয়ার ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রাথ বলেন, সহিংসতার মধ্যে পড়ে শিশুদের কষ্ট ভোগ করতে হবে- এটা ঠিক নয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর এলেনা আহমেদ বলেন, সংশ্লিষ্ট সবার রাজনৈতিক দলসমূহ, আন্দোলনকারী, প্রতিবাদে অংশগ্রহণকারিগণ, দর্শকবৃন্দ, শিক্ষকগণ এবং পিতামাতা প্রত্যেকেরই উচিত শিশুদের জীবন ও নিরাপত্তার ওপর যে কোন ধরনের হুমকি অবশ্যই চিহ্নিত ও প্রতিরোধ করা।