কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্ট নাগরিকদের অবস্থান কর্মসূচি কাল

রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতার দাবিতে কাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান গ্রহণ করবেন দেশের বিশিষ্ট নাগরিকরা। সকাল ১১টা থেকে ২ ঘণ্টা অবস্থান নিয়ে তারা দুই জোটের প্রতি সমঝোতার জন্য আওয়াজ তুলবেন। জানা গেছে, দেশের কয়েকজন প্রবীণ নাগরিক এতে যোগ দেবেন। নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না এই উদ্যোগ গ্রহণ করেছেন।