খিলগাঁও ফ্লাইওভারে
দুর্ঘটনায় কলেজ
ছাত্রী নিহত
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২২:০৪
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আরোহী কলেজ ছাত্রী রোকেয়া হক নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রোকেয়া হকের বন্ধু জুবায়েরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার পর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।