নির্বাচনে মনোনয়ন

আওয়ামী লীগের আবেদনপত্র বিক্রি ১০ নভেম্বর শুরু

আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ নভেম্বর থেকে দলের বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আবেদনপত্র বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা আবেদনপত্র ক্রয় করতে পারবেন। প্রতিটি মনোনয়ন আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।