সৌদি আরবে অবৈধ ৪ বাংলাদেশি আটক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২২:৪০
সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এখন পর্যন্ত ৪ বাংলাদেশি আটক হয়েছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। গত ৪ নভেম্বর থেকে সৌদি আরবে চলমান অভিযানে ২০ হাজারের বেশি ইতিমধ্যে আটক হয়েছেন। রাষ্ট্রদূত বলেন, অভিযানে ২১ জন বাংলাদেশিকে আটক করা হয়। কাগজপত্র দেখে ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে। এরপর আরো ১৩ জনকে ছেড়ে দেয়া হবে বলে জানান রিয়াদ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) এমদাদুল হক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।