বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীর বরণ মাঝি, শিক্ষক,
হাইমচর মহাবিদ্যালয় , চাঁদপুর
১। জাতীয় উত্পাদনে এককভাবে কোনখাতের অবদান সর্বাধিক? (ক) কৃষি (খ) শিল্প (গ) ব্যবসা (ঘ) স্বাস্থ্য।
২। জাতীয় আয়ের অন্তর্গত উপাদান হয়- (i) গায়কের গান গাওয়া (ii) গৃহিনীর রান্না করা
(iii) ব্যবসা বাণিজ্য করা। নিচের কোনটিসঠিক
(ক) i (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, iiও iii।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও : শফিক একজন ১৬ বছরের যুবক। কিন্তু অনাহারে অর্ধাহারে তার শরীর অত্যন্ত দুর্বল। অর্থাভাবে দিন দিন তার অবস্থা আরও খারাপ হচ্ছে। ৩। শফিকের দুরাবস্থা রাষ্ট্রের কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে ? (ক) অর্থনৈতিক অনগ্রসরতা (খ) কর্মসংস্থানের অভাব (গ) দারিদ্রের দুষ্টচক্র (ঘ) প্রশিক্ষণের অভাব।
৪। শফিককে মানব সম্পদে পরিণত করতে প্রয়োজন- (i) খাদ্য নিরাপত্তা প্রদান (ii) পুনর্বাসনে ব্যবস্থা করা (iii) শিক্ষার ব্যবস্থা করা। নিচের কোনটি সঠিক
(ক) i (খ) i ও ii (গ) iiও iii (ঘ) i, iiও iii।
৫। GNP এর পূর্ণ রূপ কোনটি ? (ক) Gross National Production
(খ) Gross National Product
(গ) Gross National Project
(ঘ) Great National Product।
৬। রেমিটেন্স বলতে কী বোঝায় ? (ক) বৈদেশিক অর্থ (খ) বিনিয়োগের অর্থ
(গ) ব্যাংকেররিজার্ভ (ঘ) মুনাফা ।
৭। বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটি বিরাট অংশ আসে-
(ক) কৃষি (খ) রেমিটেন্স (গ) শিল্প (ঘ) সেবা। ৮। ১৪-১৫ অর্থবছরে মোট জাতীয় উত্পাদনে কৃষি ও বনজ খাতের অবদান কত ?
(ক) ১,৭৫,৫০০কোটি টাকা
(খ) ১,৭৬,৫০০কোটি টাকা
(গ) ১,৭৭,৫০০কোটি টাকা
(ঘ) ১,৭৮,৫০০কোটি টাকা। ৯। বাংলাদেশের জাতীয় আয়ের ১০.৮০ শতাংশ অবদান কোন খাতের ? (ক) মত্স্য খাত (খ) শিল্পখাত
(গ) পরিবহন ও যোগাযোগখাত (ঘ) তথ্যপ্রযুক্তি খাত।
১০। বাংলাদেশের জাতীয় আয়ের উত্স হলো- (i) কায়িকশ্রম (ii) ব্যাংক ও বীমা (iii) শিল্প।
নিচের কোনটিসঠিক
(ক) i (খ) i ও ii (গ) iiও iii (ঘ) i,iiও iii। ১১। বাংলাদেশের মোট জাতীয় উত্পাদনে কোনটির অবদান সর্বাধিক ? (ক) কৃষি (খ) শিল্প
(গ) মত্স্য (ঘ) স্বাস্থ্যসেবা।
১২। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূলে রয়েছে-
(i) প্রবাসীদের আয়বৃদ্ধি
(ii) জাতীয় আয়ে শিল্পখাতের অবদান বৃদ্ধি
(iii) ভোগ্য পণ্যের আমদানী বৃদ্ধি।
নিচের কোনটি সঠিক
(ক) iও ii (খ) iii (গ) ii ও iii (ঘ) i,iiও iii ১৩। মানবসম্পদ উন্নয়নের কাজটি করা যায়-
(i) শিক্ষার মাধ্যমে
(ii) যুব উন্নয়নের মাধ্যমে
(iii) কর্মসংস্থানের মাধ্যমে।
নিচের কোনটিসঠিক
(ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৪। কোন কাজটি ব্যক্তি উদ্যোগের উদাহরণ ?
(ক) চিকিত্সক (খ) ব্যাংকার
(গ) স্বাস্থ্যকর্মী (ঘ) মুদি দোকানদার।
১৫। বাংলাদেশের মোট শ্রমশক্তির কত শতাংশ শিল্পখাতে নিয়োজিত?
(ক) ২২.৭% (খ) ২৪.৩%
(গ) ২৪.৭% (ঘ) ২৫.৩%।
উত্তর ঃ ১ (খ), ২(খ), ৩ (গ), ৪ (ঘ), ৫ (খ), ৬ (ক), ৭ (খ), ৮ (খ), ৯ (গ), ১০ (গ), ১১ (ক), ১২ (ক), ১৩ (ঘ), ১৪ (ঘ), ১৫ (খ)