বরগুনা-২ আসনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বেছে নিন

আগামী সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে (বেতাগী, বামনা, পাথরঘাটা) মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। ওই আসনে উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থীকে যুদ্ধাপরাধীর পুত্র উল্লেখ করে বলা হয়, আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও যদি তাকে মনোনয়ন দেয়া হয় তাহলে দলের ঐক্য বজায় রাখা কঠিন হয়ে পড়বে। তাই সাধারণ মানুষের মানসিক অবস্থা বিবেচনা করে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়। সম্মেলনে লিখিত ব্যক্তব্য পাঠ করেন সাবেক শ্রমিক লীগ নেতা এম এ হামিদ।