ডিজিটাল কন্টেন্ট খুিঁটনাটি
পলাশ কান্তি মজুমদার, শিক্ষক
চাঁদপুর জনতা হাইস্কুল এন্ড কলেজ, কুমিল্লা
প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা রইলো। আজ আলোচনা করবো সহজে ও দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয়ডকুমেন্ট তৈরি করার জন্য কী বোর্ডে সাহায্যে ব্যবহূত word document-এর প্রয়োজনীয় আরো কিছু Shortcut key।
তাহলে জেনে নিই প্রয়োজনীয় সর্ট কার্ট কী এর ব্যবহার সমূহ-
Select Text and Graphics এর সর্টকাট key:
Shift + Right Arrow: ডানদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।
Shift +Left Arrow : বামদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।
Ctrl+Shift+RightArrow: শব্দের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Left Arrow: শব্দের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Shift+End : লাইনের শেষে সিলেক্ট করার জন্য।
Shift + Home : লাইনের শুরুতে সিলেক্ট করার জন্য।
Shift + Down Arrow: নিচের একটি লাইন ও সিলেক্ট করার জন্য।
Shift +Up Arrow : উপরের একটি লাইন ও সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Down Arrow: প্যারেগ্রাফের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Up Arrow: প্যারেগ্রাফের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য।
Shift+Page Down : স্ক্রীনের নিচে পরবর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।
Shift+Page Up : স্ক্রীনের উপরে পূর্ববর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।
Ctrl+Shift+Home : কোন ডকুমেন্টের একদম শুরুতে যাওয়ার জন্য।
Ctrl+Shift+End : কোন ডকুমেন্টের একদম শেষে যাওয়ার জন্য।
Ctrl + A : সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করার জন্য।
Select Text in a Table এর সর্টকাট key:
Tab : টেবলের পরবর্তী সেল সিলেক্ট করার জন্য।
Shift +Tab : টেবলের পূর্ববর্তী সেল সিলেক্ট করার জন্য।
Shift+Alt+Page Down : উপরের সেল থেকে পুরো কলাম সিলেক্ট করার জন্য।
Shift+Alt+Page Up : নিচের সেল থেকে পুরো কলাম ?সিলেক্ট করার জন্য।
Alt+ 5 +Num Lock off : পুরো টেবল সিলেক্ট করার জন্য।
Apply Paragraph Formattingএর সর্টকাট key:
Ctrl+1 : সিঙ্গেল লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl +2 : ডাবল লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl+5 : দেড় লাইন স্পেসিং সেট করার জন্য।
Ctrl+0 : এক লাইন স্পেস দেওয়ার জন্য ২টি প্যারাগ্রাফের মধ্যে।
Ctrl+E : একটি প্যারাগ্রাফকে মাঝখানে সেট করে।
Ctrl+J : একটি প্যারাগ্রাফকে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
Ctrl+R : একটি প্যারাগ্রাফকে রাইট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
Ctrl+L : একটি প্যারাগ্রাফকে লেফট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
Ctrl+M : বাম দিক থেকে ইনডেন্ট দেওয়ার জন্য
Ctrl+Shift+M: বামদিক থেকে প্যারাগ্রাফ ইনডেন্ট বাদ দেয়ার জন্য।
Ctrl+T : হ্যাংগিং ইনডেন্ট দেওয়ার জন্য।
Ctrl+Shift+T: হ্যাংগিং ইনডেন্ট কমানোর জন্য।
Ctrl+Q : প্যারাগ্রাফ ফরম্যাটিং দূর করার জন্য।
Perform a Mail Merge এর সর্টকাট কী:
Alt+shift+K: মেইল মার্জ প্রদর্শনের জন্য।
Alt+Shift+N: ডকুমেন্ট মার্জড করার জন্য।
Alt+Shift+M: মার্জড ডকুমেন্ট প্রিন্ট করার জন্য।
Alt+Shift+E: মেইল মার্জড ডাটা ডকুমেন্ট এডিট করার জন্য।
Alt+shift+F: একটি মার্জ ফিল্ড ইনসার্ট করার জন্য।