আগামী সপ্তাহে একটি স্যাটেলাইট আছড়ে পড়বে পৃথিবীতে
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২২:৪৭
আগামী সপ্তাহে একটি ইউরোপীয় স্যাটেলাইট পৃথিবীর বুকে আছড়ে পড়বে। বিজ্ঞানীরা বলছেন এটি যেকোন স্থানে পড়তে পারে। ক্ষয়ক্ষতি হবে কি না কিংবা তার ব্যাপকতা কেমন হবে সে ব্যাপারে আগাম কিছু বলতে পারছেন না তারা। এই স্যাটেলাইটটি অভিকর্ষ ফিল্ডের বিশদ ম্যাপ তৈরীর কাছে ব্যবহার করা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, ২৫ থেকে ৪৫ খন্ড হয়ে এটি পৃথিবীতে পড়তে পারে। এর সবচে বড় খন্ডের ওজন হতে পারে ২০০ পাউন্ড। স্যাটেলাইটটির মোট ওজন ১ টনের মতো। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি গ্র্যাভিটি ফিল্ড এর মিশন ম্যানেজার রুনে ফ্লোবারগাগেন বলেছেন, সোমবার নাগাদ এটি পৃথিবীর বুকে কোথাও আছড়ে পড়বে। জিওসিই এর প্রচালক গত মাসে শেষ হয়ে যায়। তখন থেকে এটি দিনে ক্রমান্বয়ে প্রায় আড়াই মাইল করে নিচে নামছে। এটি প্রতি ৮৮ মিনিটে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে।
এর আগে দুই বছর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি স্যাটেলাইট বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছিল। কারণ সেটিও খন্ডবিখন্ড হয়ে কক্ষপথ থেকে পৃথিবীর উদ্দেশে ছুটে আসছিল। তবে সেটি প্রশান্ত মহাসাগরে পড়লে সবাই হাফ ছেড়ে বাঁচে। একই বছর মঙ্গল গ্রহের উদ্দেশে পাঠানো রাশিয়ার একটি মহাকশযান উড্ডয়নের পর বিকল হয় যায়। প্রায় দুই মাস পর এটি পৃথিবীতে আছড়ে পড়ে। তবে সেটিও জনবসতির উপর না পড়ে প্রশান্ত মহাসাগরে পড়েছিল। বিজ্ঞানীরা বলছেন জিইওসি বিশাল ওজন নিয়ে নামবে। এটিও যদি মহাসমুদ্রে পড়ে তো পৃথিবীবাসীর ভাগ্য ভালো।