স্মরণীয় পঙক্তি

তোমার মহিমা সব, বিশ্বপালক করতার!

করুণা কৃপায় তব নাহি সীমা, নাহি পার।

বিশ্বপালক করতার।

 

     মুনাজাত- কাজী নজরুল ইসলাম

রমজানের সপ্তবিংশ রাত্রি

     বিশ্বভরা তৃপ্তির সুধায়

যোগমগ্ন পুরুষ-প্রধান

     ভাবিছেন হেরার গুহায়

 

     লায়লাতুল্ কদ্র- সৈয়দ এমদাদ আলী

স্বভাবে অবোধ অতি,গুণ নাহি যার,

তার কাছে কোথা আছে গুণের বিচার।

যে জন আপনি গুণী,গুণ সেই জানে,

দেখিয়া গুণীর গুণ, গুরু বলে মানে।

    

     গুণী-ঈশ্বরচন্দ্র গুপ্ত

 

০০