ভালো ফলাফল আত্মবিশ্বাস বৃদ্ধি পায়
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:০৪
কর্নেল মো. মোসলেহ উদ্দিন ভূঁঞা
অধ্যক্ষ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা হিসেবে এ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে এবছর নতুন পরিবর্তিত কারিকুলামে পরীক্ষা দিচ্ছো। এ পরীক্ষায় ভালো ফলাফল তোমাদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি পরবর্তী জীবনকে আলোকিত করবে। তাই কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে পরীক্ষা পূর্ববর্তী বাকি কয়েকটি দিন প্রতিটি বিষয়ে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে। যে সকল বিষয় তুলনামূলকভাবে কঠিন মনে হয় অর্থাত্ যে বিষয়গুলোতে তোমাদের দুর্বলতা আছে সেগুলো অধিক গুরুত্ব সহকারে চর্চা করবে। সময়ের অপচয় না করে প্রতিদিন অন্তত ০৮ থেকে ১০ ঘণ্টা মনোযোগ সহকারে লেখাপড়া করবে।
স্মরণ রাখবে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য পরীক্ষার খাতায় সুন্দর উপস্থাপনা খুবই জরুরি। কারণ পরীক্ষার খাতায় চৌকষ উপস্থাপনাই বেশি নম্বর পেতে সহায়তা করে। এ জন্য প্রশ্ন বুঝে পরীক্ষার খাতায় নির্ভুল ও যথাযথ উত্তর সুস্পষ্টভাবে লিখবে।
পরীক্ষার খাতা পাওয়ার পর খাতার উপরে ও বাম দিকে কাঠপেন্সিল দিয়ে মার্জিন দেবে। এরপর নির্ভুলভাবে প্রশ্নের নম্বর লিখে Under line করে উত্তর লেখা শুরু করবে। প্রশ্নপত্র পাওয়ার পর পুরো প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে অন্তত ১ বার পড়ে নেবে। তারপর কোন্ কোন্ প্রশ্নের উত্তর লিখবে সেগুলো নির্বাচন করে লেখা শুরু করবে।
প্রতিটি উত্তর শেষ হলে সরল রেখার সমাপ্তিচিহ্ন দেবে। উত্তরপত্রে বেশি কাটাকাটি করবে না। তবে লেখার কোনো অংশ কাটতে হলে তা এক টানে কাটবে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা সকল বিষয়ে বেশি নম্বর পাওয়ার জন্য পর্যাপ্ত অনুশীলনের কোনো বিকল্প নেই।
বাংলা
বাংলা বিষয়ে কয়েকটি সমস্যার সমাধান জানতে চেয়েছে এস ওএস হারম্যান মেইনার কলেজের কয়েকজন প্রাথমিক শিক্ষা সমাপনীর পরীক্ষার্থী। সমাধান দিয়েছেন একই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক স্মৃতিশ সানা
১.পাঠ্যবই বহির্ভূত উত্তর কিভাবে লিখবো?
২.কবিতার মূলভাব কিভাবে লিখবো?
৩. যুক্তবর্ণ বিভাজন,বানান শব্দার্থ শুদ্ধ কোন পদ্ধতিতে লিখবো,উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবেন স্যার।
৪.রচনায় কি Hints থাকবে?
৫.১ নং প্রশ্নে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর দেয়ার নিয়মাবলী জানতে চাই।
৬.যোগ্যতাভিত্তিক পাঠ্যবইয়ের অন্তর্গত পাঠ্যবই বহির্ভুত অংশের নম্বর বণ্টন সম্পর্কে জানতে চাই।