সঠিক ক্রম নম্বরের সঙ্গে সঙ্গে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখাই উত্তম

মহসিন হোসেন, সহকারি শিক্ষক (জীববিজ্ঞান), শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ,ঢাকা সেনানিবাস শিক্ষার্থীরা শেষ সময়ে এসে যে উত্তরগুলো তুমি ভুলে যাও সেগুলো বার বার অনুশীলন করবে, আর যেগুলো তোমার কাছে সহজ মনে হয় সেগুলো কম পড়লেও চলবে, এতে প্রস্তুতি ভালো হবে। অনুশীলনীর প্রশ্নোত্তরের পাশাপাশি অধ্যায়ের ভিতরের অংশ ভালোভাবে পড়বে তাহলে যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর দেয়া সহজ হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য প্রত্যেকটি অধ্যায়ের ভিতরের ছোট ছোট সংজ্ঞা, শব্দের অর্থ ও ব্যাখ্যা এবং বিভিন্ন সংখ্যাভিত্তিক তথ্য অনুশীলন করবে, যা তোমার শূন্যস্থান পূরণেও সহায়তা করবে। নৈর্ব্যক্তিক অংশের সঠিক উত্তর লেখার ক্ষেত্রে বইয়ের তথ্য অনুসারে তোমার চিন্তাশক্তি প্রয়োগ করলেই সঠিক উত্তর পেয়ে যাবে। এবার আলোচনা করবো কীভাবে প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুযায?ী যথার্থ উত্তর উত্তরপত্রে লিখবে। প্রশ্ন নম্বর-১: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। উল্লেখ্য নম্বর বিভাজন হবে (১x৪০)=৪০। প্রতিটি প্রশ্নের বিপরীতে চারটি বিকল্প উত্তর থাকবে। জাতীয় নেপ কর্তৃক প্রণীত নমুনা উত্তরপত্র অনুযায়ী সঠিক উত্তরের ক্রম নম্বরটি লিখলেই পূর্ণ নম্বর পাবে। তবে অনেক পরীক্ষার্থীর অক্ষরগুলো সুস্পষ্ট করে লিখে না, অনেক সময় ‘খ এবং ঘ’ একই রকম দেখায়। তাই সঠিক ক্রম নম্বরের সঙ্গে সঙ্গে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখাই উত্তম। প্রশ্ন নম্বর ১-এ ৪০টি বহুনির্বাচনীর মধ্যে ১৫টি হবে যোগ্যতাভিত্তিক। যোগ্যতাভিত্তিক প্রশ্নের জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। প্রতিটি অধ্যায় শেষে অনুশীলনীতে প্রদত্ত ‘বহুনির্বাচনি প্রশ্ন’ এবং পাঠ্যবইয়ের প্রতিটি তথ্যপূর্ণ বাক্য বুঝে আত্মস্থ করতে হবে। বিশেষ করে, তথ্য ও তত্ত্বগুলো অনুধাবন করে যুক্তিনির্ভর ব্যাখ্যা করার চেষ্টা করবে। তবেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। প্রশ্ন নম্বর-২: শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলোর উত্তর লেখো। এখানে ১০টি খালিঘর সংবলিত বাক্য থাকবে। নম্বর বিভাজন হবে (১x১০)=১০। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী কেবল প্রশ্ন ক্রমিক লিখে তার পাশে প্রযোজ্য শব্দ/শব্দসমূহ লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। যেহেতু পরীক্ষার সময় বাড়িয়ে এখন ২ ঘণ্টা ৩০ মিনিট করা হয়েছে। সুতরাং জিপিএ-৫ বা বৃত্তি প্রত্যাশীদের জন্য পূর্ণ বাক্যটি উত্তরপত্রে তুলে প্রযোজ্য ‘শব্দ বা শব্দসমূহ’ লিখে তার নিচে আন্ডারলাইন করে দেওয়াই ভালো। প্রশ্ন নম্বর-৩: নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। এখানে ‘ক থেকে ঞ’ পর্যন্ত ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। নম্বর বিভাজন হবে (১x১০)=১০। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে কেবল প্রযোজ্য বা সঠিক তথ্য/তত্ত্ব বাক্যে লিখতে হবে। যেহেতু প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর ১। সুতরাং শুধু দু-একটি বাক্যে সঠিক উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। পাঠ্যবইয়ের অনুশীলনীতে প্রদত্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আত্মস্থ করার পাশাপাশি অধ্যায?ের ভেতর থেকে প্রশ্ন বাছাই করে, সেগুলোর সঠিক উত্তর নিয়মিত অনুশীলন করতে হবে। প্রশ্ন নম্বর-৪: ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লিখতে হবে। (বর্ণনামূলক প্রশ্ন) এখানে ‘ক থেকে ঞ’ পর্যন্ত মোট ১০টি প্রশ্ন থাকবে। যার নম্বর বিভাজন হবে (৫x৮)=৪০। ক ও খ কাঠামোবদ্ধ প্রশ্ন, যার উত্তর প্রদান বাধ্যতামূলক। যেহেতু কাঠামোবদ্ধ প্রশ্ন দুটি যোগ্যতাভিত্তিক। সুতরাং পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়বস্তু বুঝে আত্মস্থ করবে এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিকট পরিবেশের একাধিক বিষয়ের যুক্তিনির্ভর ব্যাখ্যা করার চেষ্টা করবে। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেবে, তবেই কাঠামোবদ্ধ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরে ভূমিকা বা উপসংহার লেখার প্রয?োজন নেই। শুধু প্রশ্নের চাহিদা অনুসারে পাঁচটি কারণ/পার্থক্য/তথ্য/তত্ত্ব/যুক্তি উপযুক্ত বাক্যে লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক বিষয় অবশ্যই বাদ দিতে হবে। অন্যান্য ছয়টি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর দুই বা ততোধিক প্যারায় লিখতে হবে। প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রয়োজনে চিত্র দিতে পারো। তবে চিত্র অবশ্যই পেনসিল দিয়ে আঁঁকতে হবে। বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে পাঠ্যবইয়ের প্রদত্ত তত্ত্ব/তথ্য ছাড?াও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক একাধিক তথ্য বা তত্ত্ব উল্লেখ করা যাবে। ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে কয়েকটি সমস্যার সমাধান জানতে চেয়েছে পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন প্রাথমিক শিক্ষা সমাপনীর পরীক্ষার্থী। সমাধান দিয়েছেন একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান প্রশ্ন-১: পরীক্ষা নিয়ে খুব টেনশন হচ্ছে। এ দুশ্চিন্তা কমাতে কী করবো? প্রশ্ন-২:ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে অনেক কম নম্বর পেয়েছি । কখনো ভাবিনি এ রকম হবে এ মুহূর্তে কী করণীয়? প্রশ্ন-৩: ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য কীভাবে এ স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে পারি ? প্রশ্ন-৪:কীভাবে প্রস্তুতি নিলে যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলো সহজে উত্তর করতে পারবো? প্রশ্ন-৫: কীভাবে উত্তরপত্রে শূন্যস্থান পূরণ করবো ? প্রশ্ন-৬:সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো কয় লাইনের মধ্যে লিখতে হবে ? প্রশ্ন ৭: কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নের ক্ষেত্রে (যোগ্যতাভিত্তিক) কীভাবে পড়লে দুটো প্রশ্নের উত্তরই অনায়াসে করা যাবে ?