প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নমুনা প্রশ্ন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:১৬
জ্যোতি ভূষন বিশ্বাস
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
সময় - ২.৩০ ঘণ্টা পূর্ণমান - ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১.সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ: ১৪০ = ৪০
১.১.বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ খাদ্য ঘাটতি হয়?
(ক) প্রায় ২০ লক্ষ টন (খ) প্রায় ২৪ লক্ষ টন প্রায় ২৫ লক্ষ টন (ঘ) প্রায় ২৬ লক্ষ টন
১.২শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার ও রানির বাংলো কোথায় অবস্থিত?
(ক) পাহাড়পুর ময়নামতি
(গ) মহাস্থানগড় (ঘ) ওয়ারি বটেশ্বর
১.৩ ইংরেজ শাসকদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ায় ফাঁসি দেয়া হয়—
মাস্টারদা সূর্যসেন ও ক্ষুদিরাম
(খ) প্রীতিলতা ও মাস্টারদা সূর্যসেন
(গ) ক্ষুদিরাম ও প্রীতিলতা (ঘ) মাস্টারদা সূর্যসেন ও চিত্তরঞ্জন দাশ
১.৪বুদ্ধিজীবী, সাহিত্যিক, শিক্ষক, চিকিত্সক, সাংবাদিক ও অনেক জ্ঞানী-গুণী শিল্পীকে হত্যা করা হয় কবে?
(ক) ২৫ মার্চ - ১০ ডিসেম্বর ১৯৭১
১০ ডিসেম্বর - ১৪ ডিসেম্বর ১৯৭১
(গ) ২৬ মার্চ - ১৪ ডিসেম্বর ১৯৭১
(ঘ) ১০ ডিসেম্বর - ১৬ ডিসেম্বর ১৯৭১
১.৫মুক্তিযুদ্ধের সময় কতলোক ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করে?
(ক) প্রায় ৩০ লাখ প্রায় ১ কোটি
(গ) প্রায় ৯০ লাখ (ঘ) প্রায় ১.২৫ কোটি
১.৬ ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেন?
(ক) ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় (খ) অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে
(গ) প্রাকৃতিক কারণে (ঘ) জলবায়ু পরিবর্তনের ফলে
১.৭
ছকের প্রশ্ন (?) চিহ্নিত স্থানে কোনটি বসবে?
জাতিসংঘ(খ) ইউনেস্কো(গ) আসিয়ান (ঘ) সার্ক
১.৮হোসনে আরা পড়ার টেবিলে বসে বিজ্ঞান বই পড়তে ছিল। হঠাত্ সে অনুভব করল পড়ার টেবিলসহ সমস্ত ঘরটি কাঁপছে। মুহূর্তে কম্পনটি বন্ধ হয়ে গেল। হোসনে আরার অনুভবের বিষয়টি কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ?
(ক) জলবায়ু পরিবর্তন (খ) টর্নোডো
(গ) সাইক্লোন ভূমিকম্প
১.৯ জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে কবে?
(ক) ১০ জানুয়ারি ১৯৪৮ (খ) ১০ ডিসেম্বর ১৯৪৫ ১০ ডিসেম্বর ১৯৪৮ (ঘ) ২৪ অক্টোবর ১৯৪৬
১.১০জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?
(ক) সাধারণ পরিষদ (খ) নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সচিবালয় (ঘ) আন্তর্জাতিক আদালত
১.১১ বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯১১ (খ) ১৮৮০ (গ) ১৯০৫ (ঘ) ১৮৬২
১.১২গারোদের সনাতনী ধর্মের নাম কী?
(ক) নকমান্দি (খ) ওয়াংগালা
(গ) আচিকমান্দি সাংসারেক
১.১৩ বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে কত সালে?
(ক) ১৯৭২ সালে (খ) ১৯৭৪ সালে
(গ) ১৯৮০ সালে ১৯৮৬ সালে
১.১৪ বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কাজ পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব কার?
UNDP (খ) UNESCO
(গ) UN (ঘ) World Bank
১.১৫ নারী শ্রমিকেরা ন্যায্য মজুরি ও আট ঘন্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলনে নামেন কবে?
(ক) ১০ জুন ১৯১০ ৮ মার্চ ১৮৫৭
(গ) ৮ মার্চ ১৯০৮ (ঘ) ৮ মার্চ ১৭৫৭
১.১৬এদেশের মানুষকে কোনটি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে?
(ক) অর্থনীতি (খ) শান্তি গণতন্ত্র (ঘ) শিক্ষা
১.১৭ অটিস্টিক বন্ধুদের বৈশিষ্ট্য কোনটি?
(ক) সব বন্ধুদের সাথে ভালো আচরণ করে (খ) নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখে
(গ) সবার কথা শুনতে পছন্দ করে
অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই উত্তেজিত হয়
১.১৮ বাংলাদেশে প্রতি বছর কী পরিমাণ পাট উত্পন্ন হয়?
৪.৫ মিলিয়ন মেট্রিক টন
(খ) ৫.৫ মিলিয়ন মেট্রিক টন
(গ) ৪.৪ মিলিয়ন মেট্রিক টন
(ঘ) ৬.৫ মিলিয়ন মেট্রিক টন
১.১৯ মুক্তিযুদ্ধ-পূর্ব ঘটনা কোনটি?
৬ দফা আন্দোলন (খ) ৯০-এর গণ আন্দোলন
(গ) ৯ম জাতীয় নির্বাচন (ঘ) তত্ত্বাবধায়ক সরকার
১.২০মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনীর ভূমিকা রাখত কোনটি?
(ক) আকবর বাহিনী (খ) মায়া বাহিনী
মুক্তিফৌজ (ঘ) কাদেরিয়া বাহিনী
১.২১বাংলায় ইংরেজ আমলে নবজাগরণ সৃষ্টিতে ভূমিকা রাখেন—
(ক) লর্ড ক্লাইভ সৈযদ আহ্মদ খান
(গ) মীর কাসিম (ঘ) সিরাজ-উদ-দৌলা
১.২২ ভারত স্বাধীনতা আন্দোলনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কর্মতত্পরতায় মিল রয়েছে—
(ক) ড. ফজলে রাব্বী (খ) ক্ষুদিরাম
(গ) বেগম রোকেয়া সাখাওয়াত
রবীন্দ্রনাথ ঠাকুর
১.২৩ সময় বিবেচনায় ওয়ারি বটেশ্বরের সঙ্গে মিল আছে—
মহাস্থানগড় (খ) ময়নামতি
(গ) সোনারগাঁও (ঘ) পাহাড়পুর
১.২৪ সোমপুর মহাবিহারের চারপাশে কতটি কুঠুরিতে তুমি প্রবেশ করতে পারবে?
(ক) ১৪৭টি ১৭৭টি (গ) ১১৩টি (ঘ) ১৯১টি
১.২৫ কোনটি রপ্তানি করে প্রতিবছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?
(ক) তামাক (খ) চা পোশাক (ঘ) চিনি
১.২৬ বাংলাদেশে সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে—
(ক) বেকারদের রপ্তানি (খ) সিমেন্ট রপ্তানি (গ) চিনি রপ্তানি দক্ষ জনসম্পদ রপ্তানি
১.২৭ আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে?
(ক) ১০ বছর ১৮ বছর (গ) ১৫ বছর(ঘ) ২০ বছর
১.২৮ অধিকারের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে—
(ক) অবহেলার (খ) ফাঁকিবাজির
(গ) মৌলিক অধিকারের (ঘ) কর্তব্যের
১.২৯ জাতিসংঘের সদরদপ্তর কোথায় অবস্থিত?
(ক) রোম, ইতালি (খ) প্যারিস, ফ্রান্স
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র (ঘ) ভিয়েনা, অস্ট্রিয়া
১.৩০ পরমতসহিষ্ণু কোনটি?
(ক) নিজের মতের প্রতি সম্মান প্রদর্শন
(খ) পিতার মতের প্রতি সম্মান প্রদর্শন
(গ) মাতার মতের প্রতি সম্মান প্রদর্শন
অন্যের মতের প্রতি সম্মান প্রদর্শন
১.৩১ নারী পুরুষের সমতা বলতে কী বুঝায়?
সমান সুযোগ-সুবিধা (খ) সুযোগ-সুবিধার বণ্টন
(গ) সুযোগ-সুবিধার ভিন্নতা (ঘ) সুযোগ-সুবিধার আনুপাতিক হার
১.৩২ নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তা ‘আচিকমান্দি’ নামে পরিচিত?
(ক) ত্রিপুরা (খ) চাকমা গারো (ঘ) ওঁরাও
১.৩৩ সার্ক কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ৫ আগস্ট ১৯৮০ (খ) ৮ ডিসেম্বর ১৯৮২ (গ) ২৪ অক্টোবর ১৯৮৫ ৮ ডিসেম্বর ১৯৮৫
১.৩৪ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) ফ্রান্সে (খ) গণচীনে
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র (ঘ) ইতালির রোমে
১.৩৫ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ পালন করি?
(ক) ১৬ শে ফেব্রুয়ারি ২১শে ফেব্রুয়ারি (গ) ২০শে ফেব্রুয়ারি (ঘ) ২৫শে ফেব্রুয়ারি
১.৩৬ সোমপুর মহাবিহার আনুমানিক কোন সময়ে নির্মিত হয়?
(ক) ৭৮৯-৭৯২ খ্রিস্টাব্দ (খ) ৭৮১-৮৯০ খ্রিস্টাব্দ
(গ) ৭৮০-৮২০ খ্রিস্টাব্দ ৭৮১-৮২১ খ্রিস্টাব্দ
১.৩৭কাকে বিশ্বের নারী আন্দোলনের অগ্রদূত বলা হয়?
(ক) বেগম রোকেয়া সাখাওয়াত (খ) এঞ্জেলা মার্কেল
(গ) হিলারি ক্লিনটন ক্লারা জেটকিন
১.৩৮
উপরের ছকের কোনটি আঞ্চলিক সংগঠন?
(ক) ইউনেস্কো(খ) বিশ্বব্যাংক(গ) জাতিসংঘ(ঘ) সার্ক
১.৩৯ যৌথ বাহিনী কবে গঠিত হয়?
(ক) ২১ অক্টোবর ১৯৭১ ২১ নভেম্বর ১৯৭১ (গ) ২৫ মার্চ ১৯৭১ (ঘ) ১১ নভেম্বর ১৯৭১
১.৪০ ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন কে?
(ক) তিতুমীর (খ) ফকির সন্ন্যাসীরা
হাজী শরীয়তউল্লাহ (ঘ) মঙ্গল পান্ডে
২.শূন্যস্থান পূরণ করঃ ১১০ = ১০
ক) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন —
খ) আধুনিক শিক্ষা ও নবজাগরণের ফলে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে।
গ) মহাস্থানগড়ে ব্রাহ্মী—পাওয়া গেছে।
ঘ) বাংলাদেশে আমদানি ও রপ্তানির মধ্যে অর্থনৈতিক ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে।
ঙ)খরার সময় অনেকের আয় বন্ধ হয়ে যায়।
চ)মানবাধিকার মানুষের ভালো গুণগুলোকে বিকশিত করে।
ছ)আমরা জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক—করব।
জ)প্রাথমিক বিদ্যালয়ে শতকরা — নারী শিক্ষক নিয়োগ করা হচ্ছে।
ঝ)পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ হচ্ছে —।
ঞ)গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম —
৩.অল্প কথায় উত্তর দাও ঃ ১১০= ১০
ক) জনসসম্পদ কাকে বলে?
খ) অপারেশন সার্চ লাইট কী?
গ) রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত্ কেন?
ঘ) বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কী?
ঙ) বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
চ) ৭৬-এর মন্বত্বর কী?
ছ) বাংলাদেশ সরকার কত সালে আহ্সান মঞ্জিলের তত্ত্বাবধানের ব্যবস্থা গ্রহণ করে?
জ) তিতুমীর কে ছিলেন?
ঝ) নদী ভাঙনের তিনটি প্রাকৃতিক কারণ লিখ।
ঞ) নারী নির্যাতন কাকে বলে? নারী নির্যাতনের মূল কারণ কী?
৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ক’ ও ‘ঞ’সহ যেকোন ৮টি প্রশ্নের উত্তর দাও) ঃ ৫৮= ৪০
ক)নাগরিক কাকে বলে? রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর।
খ)বাংলাদেশের প্রধান দুটি অর্থকরী কৃষিদ্রব্যের বর্ণনা দাও।
গ) খরা কী? খরার কারণে কী কী সমস্যা হয়?
ঘ) সব জাতিগোষ্ঠীর মানুষের প্রতি প্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?
ঙ) সার্ক কত তারিখে প্রতিষ্ঠিত হয়? সার্ক প্রতিষ্ঠার লক্ষ্য কী?
চ)আমাদের সমাজে ছেলে শিশু ও মেয়ে শিশুদের প্রতি কী ধরনের আচরণ করা হয়?
ছ)মানবাধিকার কাকে বলে? মানুষ হিসেবে তোমার অধিকারগুলো লিখ।
জ)মহাস্থানগড়ের কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের বর্ণনা দাও।
ঝ)পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? এ যুদ্ধের ফলাফল কী ছিল?
ঞ)দুর্যোগ কী? ব্যক্তি, পরিবার, সমাজ ও পরিবেশের উপর দুর্যোগের প্রভাব বর্ণনা কর।