চট্টগ্রামে ইউএসটিসি বন্ধ ঘোষণা

স্থায়ী উপাচার্য ও বিভিন্ন অনুষদের ডিন নিয়োগ, টিউশন ফি কমানোসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাংচুর, অগ্নিসংযোগ, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচির পর রাতে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে। গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় পরিচালনা প্রতিষ্ঠান জনসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে দাবি দাওয়া তুলে ধরা হলে তিনি এক মাস সময় নেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।