শিবচরে ঢাকির লড়াই

বাংলার ঐতিহ্য ঢাক, কাস, ঢুলী, হরেক রকমের বাঁশির সুরে তালে তালে নেচে গেয়ে উত্সবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচর পৌরসভার শীতলা বাড়ি মন্দিরে ব্যতিক্রমধর্মী ঐতিহ্যবাহী ঢাকির লড়াই অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে ব্যতিক্রমধর্মী দেশের একমাত্র এ আয়োজনটি উপভোগ করতে দূর-দূরান্ত থেকে কয়েক হাজার দর্শক শীতলা বাড়ি মন্দিরে গতকাল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পেরিয়ে রাত গড়াতে হাজার হাজার নারী পুরুষ শিশু বৃদ্ধদের মুহুর্মুহু করতালির মধ্যে দিয়ে ঢাকির প্রতিযোগিতা শুরু হয়। স্থানীয় ঢাকিরা ছাড়াও প্রতিযোগিতায় মাদারীপুর, ফরিদপুর, চাঁদপুর, শরীয়তপুরের ২৫ জন বিখ্যাত ঢাকি অংশ নেন। পৌর মেয়র আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হুসাইন, ওসি একেএম মাসুদসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সাবলীল উপস্থাপনা ও নানা মনোমুগ্ধকর কৌশল দেখিয়ে ফরিদপুরের শ্যামল দাস বিজয়ী হন।