গোদাগাড়ী-আমনুরা সড়কে ডাকাতি ২ ডাকাত আটক
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৪১
রাজশাহীর গোদাগাড়ী-আমনুরা সড়কের কুড়াল রাহি যমুনা মোড় এলাকায় গত বুধবার রাতে ৮টি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের হামলায় উপজেলার কুড়াল রাহি গ্রামের সাহেব, ওসমান ও খায়রুল আহত হন। তাদেরকে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী রাকিবুল (৪০) ও হাসান আলী (৩২) নামে দুই ডাকাতকে পুলিশে সোপর্দ করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যদের আটক করতে চেষ্টা চলছে। গোদাগাড়ী-আমনুরা সড়কে পুলিশের টহলের ব্যবস্থা করা হচ্ছে।