কাউখালীতে জেপির কর্মীসভা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৪২
কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির (জেপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়। মুন্সী ওবায়দুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। সভায় বক্তব্য রাখেন, জেপির যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, জেপির সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, অধ্যক্ষ আ. সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী, পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক শাহ আলম নসু, যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ছাত্র সমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, রেজাউল কবীর লিটন, ইখতিয়ার উদ্দিন লিপু, শহীদুল আলম, আঃ হামিদ মৃধা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, মাস্টার ইসমাইল হোসেন, শিক্ষক ফজলুল হক হিরন, আঃ সাওার মাস্টার, মজিবুল হক, মাসুদুর রহমান খান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন পান্না, সাহাদাত হোসেন, মোস্তাফিজুর রহমান টিপু, জাহাঙ্গীর হোসেন, কামাল হোসেন, মোঃ শাহাজাহান মৃধা, জাহিদ হোসেন, হুমাউন কবীর লিটন, তোফাজ্জেল খন্দকার, সোহরাব হোসেন, হেদায়েতুল ইসলাম প্রমুখ।
পরে কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।