ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি
বসতি নির্মাণ অবৈধ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৫২
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের ইহুদি বসতি নির্মাণকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার পশ্চিম তীরের বেথেলহেম শহরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণকে যুক্তরাষ্ট্র এখনো এবং সবসময়ই ‘অবৈধ’ বলে মনে করে আসছে। তিনি বলেন, “আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে, এ ধরনের অবৈধ বসতি নির্মাণকে অগ্রাহ্য করে কিংবা তা কোনোভাবে মেনে নিয়ে ফিলিস্তিনিরা আলোচনায় ফিরে আসতে রাজি হতে পারে না।” ইসরাইলের ইহুদি বসতি নির্মাণকে কেন্দ্র করে ২০১০ সালের সেপ্টেম্বরে দু’পক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যায় বলে জানিয়েছে বিবিসি।
সমপ্রতি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নতুন করে আরো ৩৫০০ ইহুদি বাড়ি নির্মাণ কর্মসূচির কারণে ফিলিস্তিনিরা আরো বেশি ক্ষুব্ধ।