বিজেপি ক্ষমতায় আসলে মোদির সাথে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ভারতের আগামী নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদির সাথে কাজ করতে প্রস্তুত। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। উল্লেখ্য, মোদি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী। মোদির নেতৃত্বাধীন ভারতীয় সরকারের সাথে কাজ করার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ওবামা প্রশাসনের ঐ জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে বৃহত্ গণতান্ত্রিক দেশের নেতার সাথে কাজ করবো। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ মোদিকে যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়ার বিষয়টি কোনো ইস্যু নয় বলে মন্তব্য করেন ঐ কর্মকর্তা। তিনি বলেন, এটা ব্যাপকভাবে ভারতীয় মিডিয়ার সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রের সরকারের কাছে এটা একেবারেই কোনো ইস্যু নয়। তিনি (মোদি) ভিসার জন্য আবেদন করেননি। আবেদন করলে আমরা বিষয়টি পুনর্বিবেচনা করবো। খবর টাইমস অব ইন্ডিয়া।