মতিঝিল কলোনিতে ভূমিকম্প মহড়া

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার সহযোগিতায় পি ডব্লিউ ডি’র উদ্যোগে সম্প্রতি রাজধানীর মতিঝিল কলোনীতে অনুষ্ঠিত হলো ভূমিকম্পের সাবধানতা, ভয়াবহতা ও সচেতনতা বিষয়ক এক বিশেষ মহড়া ও সেমিনার। সেমিনারে তুলে ধরা হয় বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি ও ভূমিকম্প পরবর্তী করণীয় নানা দিক। জাইকা বিশেষজ্ঞ দলের সদস্য সুজুকির সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সিএনসিআরপি’র প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মো.আব্দুল মালেক সিকদার, জাইকার কমিউনিকেশন স্পেশালিস্ট ইরিকো কোবায়াসি ও ভূমিকম্প বিশেষজ্ঞ মাহবুব রেজা।-প্রেস বিজ্ঞপ্তি