রাজশাহী প্রথম বিভাগ ক্রিকেট লীগ আজ থেকে শুরু

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে ও জেলা প্রথম বিভাগ ক্রিকেট সমিতির পরিচালনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১০টি দল নিয়ে জেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ আজ শনিবার থেকে শুরু হচ্ছে। দলগুলো হলো যথাক্রমে টাউন ক্লাব, এ্যাপোলো ক্রিকেট ক্লাব, রাণীনগর ক্রিকেট ক্লাব, শিরোইল ক্রিকেট ক্লাব, বন্ধন ক্রীড়া চক্র, অভিযাত্রী ক্লাব, মহুয়াবাগান, রাজশাহী ক্রিকেট ক্লিনিক, সানরাইজ ক্লাব ও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। উদ্বোধনী খেলায় অংশ নেবে টাউন ক্লাব ও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব।