রাবির ভর্তি পরীক্ষা স্থগিত

১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে গণমাধ্যমে ও বিশ্ববিদ্যালয় নোটিস বোর্ডে দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়।