শোক সংবাদ

মো. বদরুল আলম রাজধানীর বাড্ডা নিবাসী নাবিস্কোর সাবেক বিপণন কর্মকর্তা মো. বদরুল আলম (৭০) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. .রাজেউন)। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। জামিলা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্ল¬ারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিনের মা জামিলা খাতুন (৮২) বার্ধক্যজনিত কারণে গতকাল আল্লারদর্গা হলুদবাড়িয়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. .রাজিউন)। তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। মো. সোলাইমান চৌধুরী চট্টগ্রামের চন্দনাইশ চৌধুরীপাড়া নিবাসী মো. সোলাইমান চৌধুরী (৫৪) গত বৃহস্পতিবার জেলার এক ক্লিনিকে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।