রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ২২:১৬
রফিকুল আলম রতন
মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাইয়ের ছেলে অ্যাডভোকেট রফিকুল আলম রতনকে গতকাল জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বঙ্গভবনে গত বৃহস্পতিবার মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গতকাল কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। অ্যাডভোকেট রফিকুল আলম রতন (৫৮) গত বুধবার রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।