পথে-ঘাটে
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৩, ২২:৫৩
শুক্রবার ছুটির দিন। সকাল সাড়ে আটটা থেকে ন’টা।। তবু বাস স্টান্ডে অন্য দিনের মত ভিড়। বাসের সংখ্যা কম। কিন্তু মানুষের উপস্থিতি অনেক। দীর্ঘক্ষণ অপেক্ষার পর একটা দুটো বাস আসছে। পত্রিকার স্টান্ডগুলোতেও তখন মানুষের সমান তালে যাতায়াত। খিলগাঁও, বাসাবো, কমলাপুর বাসস্ট্যান্ডগুলোতে অপেক্ষা করতে থাকা কিম্বা পত্রিকায় চোখ বুলিয়ে নিতে নিতে যাওয়া মানুষগুলোর বিক্ষিপ্ত কিছু কথপোকথন। পড়া পুষিয়ে নিতে খোলা ছিল অনেক স্কুল। ছুটির দিন হওয়াতে খোলা থাকা স্কুলগুলোর সামনে বাবাদেরও ভিড় দেখা গেছে।
- হরতাল দিয়ে কোন লাভ নেই।
- এই সপ্তাহও শেষ।
- সোম মঙ্গল বুধ হরতাল।
- এখনও দেয়নি। দেবে। হরতাল দিয়ে আর মানুষ মেরে বিএনপি ফায়দা করতে পারবে না। এতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে।
- এরশাদ তো জোটে থাকবে না জানিয়েছে। - জোটে থাকবে না মানে সে বিরোধী দল হতে চাই। সে সুযোগ আর হবে না। বিএনপি আলোচনায় যাবে। নির্বাচনে না গিয়ে করবে কি?
- আমি তো আগেই বলেছি বিএনপি সংলাপে যাবে। খালেদা জিয়া তো বলেই দিয়েছে মহাসচিব পর্যায়ে আলোচনা হতে পারে। এখন যে কোন দিন আলোচনা হবে। বিএনপি ফোন না দিলেও কোন একটা মধ্যস্থতার মাধ্যমে ওরা আলোচনায় বসবে। সুর আগের চেয়ে অনেক নরম হয়েছে। দুজন দুজনের চেহারা দেখলে কি হয় না হয় এই জন্য মহাসচিবদের আলোচনায় পাঠিয়েছে। এটা একটা শুভ লক্ষণ। এবার মিটমাট না হলেও স্বস্তিতো কিছু দিনের জন্য হবে।
- পাঁচটা বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব যদি বিএনপি পায় তবে তো সামলাতে পারবে। আর সিটি কর্পোরেশনে তো বিএনপি জিতেছে। নির্বাচনে গিয়ে যদি দেখে কোন ঝামেলা হচ্ছে তখন বের হয়ে আসবে। তখন আর নির্বাচন করবে না।
- বিএনপির এখন ফিল্ড ভাল। ওরা বুঝে সুঝে কাজ করবে।
- আওয়ামী লীগ তো বিএনপিকে ইচ্ছেমত দিতে চেয়েছে।
- পাঁচ পাঁচ দশটা না। এখন দশ দশ বিশটা। তাও আবার দশটা আওয়ামী লীগের আর বাকী দশটা ভাগ হবে। হয়তো আটটা দেবে বিএনপিকে আর দুইটা দেবে অন্যদের।
- যেভাবে ভাগ করে করুক। যা হয় একটা করলেই হয়।
- বিডিআরের অনেক ভোট। এই ভোটগুলো কিন্তু আওয়ামী লীগ হারাবে।
- ১৫২ জনের ফাঁসি দিচ্ছে। ১৫২ জনের জন্য আর কি এমন হবে? যারা জেল খাটতিছে তারপর তাদের আত্মীয়স্বজন আছে না?
- এটার একটা ঘটনা আছে। আদালত নিয়েই বছর পার করল আওয়ামী লীগ।