হেফাজতের সমাবেশ ১৫ নভেম্বর হচ্ছে না

হেফাজতে ইসলামী কওমী মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণে নেয়ার প্রতিবাদ ও ১৩ দফা দাবিতে তাদের পূর্ব ঘোষিত ১৫ নভেম্বরের সমাবেশ এক সপ্তাহের জন্য পিছিয়ে দিতে পারে। গতকাল শুক্রবার হেফাজতের সূত্র জানায়, পবিত্র আশুরার কারণে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ না করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে নতুন তারিখ চূড়ান্ত হয়নি। সূত্র আরো জানায়, হেফাজত আগে সমাবেশের কর্মসূচি ঘোষণা করার পর একই দিন একই স্থানে তরীকত ফেডারেশনের সমাবেশের কর্মসূচি ঘোষণায় হেফাজত নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন। চলতি সপ্তাহেই সমাবেশের নতুন তারিখ ঘোষণা করা হবে।