ঢাকায় ডিএনএস ও নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা শুরু
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ১৯:১২
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার ও এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)-এর যৌথ আয়োজনে গত ৮ নভেম্বর থেকে ঢাকার রমনাস্থ ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন ক্লাবে ডোমেইন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশনস (ডিএনএসসেক) ও নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ক ৪ দিনের টিউটোরিয়াল ও কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, এপনিকের সিনিয়র কমিউনিটি রিলেশনশিপ স্পেশালিস্ট শ্রীনিবাস চেন্ডি (সানি), ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সহ-সভাপতি মো. জাহাঙ্গির হোসেন, রবিউল আলম ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কাওছার উদ্দীন। এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন এপনিকের সিনিয়র ট্রেনিং স্পেশালিস্ট নুরুল ইসলাম (রোমান) এবং ট্রেনিং অফিসার সেইন হারমোসো। আগামীকাল কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান সুনীল কান্তি বোস।