লৌহজংয়ের কলমা ইউপি উপ-নির্বাচন আজ ১০ নভেম্বর

লৌহজং উপজেলার কলমা ইউপি উপ-নির্বাচন ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। যোগ্য ব্যক্তি বাছাইয়ে ভোটাররা বিচার-বিশ্লেষণ করছে। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত। উপ-নির্বাচনে আমিনুল ইসলাম ফকির সাগর তালা চাবি, আসাদুজ্জামান আসাদ ভান্ডারী জাহাজ প্রতীক এবং হাবিবুর রহমান চাকলাদার অপু আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ হাজার ৬০০। ভোট কেন্দ্র ৯টি। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান জানান, ইতোমধ্যেই উপ-নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর এ ইউনিয়নের চেয়ারম্যান মো. জহির হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এ পদটি শূন্য হয়।