যুক্তিবাদী তরুণ প্রজন্মই আশার প্রদীপ জ্বালাবে

‘দেশের চারদিকে যখন আঁধারের প্রতিধ্বনি তখন যুক্তিই আমাদের আশার আলো দেখাতে পারে।’ তরুণ প্রজন্ম যত যুক্তিবাদী হয়ে উঠবে আগামীতে ততই আমাদের জাতীয় সমস্যা কমে আসবে। বসুন্ধরা সিটিতে আয়োজিত ছায়া সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নির্বাচনী বিতর্ক’ উদ্বোধনী অনুষ্ঠানে মক স্পিকার ছিলেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, আজকের এই ‘নির্বাচনী বিতর্ক’ আয়োজন বর্তমান সময়ে নতুন আশার প্রদীপ জ্বেলেছে। এই প্রদীপের আলো সহস প্রদীপের মাধ্যমে সহসাই চারদিকে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন।