সংলাপ চাই
সমঝোতা চাই
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২২:২০
গণতান্ত্রিক সমাজে অবশ্যই প্রতিবাদের পথ থাকতে হবে। তবে বুঝতে হবে এক পক্ষের অধিকারকে সম্মান করা হয় না বলেই প্রতিবাদ হয়। জ্বালাও-পোড়াও হরতাল ভাংচুরের প্রয়োজন ছিল ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে আন্দোলনে। এখন একটি স্বাধীন দেশে এর প্রয়োজন নেই বলে আমরা মনে করি। আমাদের রাজনীতিবিদদের নিজেদের সৃষ্ট সমাধানের পথ নিজেদের খুঁজতে হবে তা না হলে সমস্যার সমাধান হবে কীভাবে? অনড় অবস্থানের মাধ্যমে দৃঢ়তা কি বোঝায়? অনেক সময় এটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করে। ছাড় পেতে হলে, ছাড় দিতে হবে। জাতীয় রাজনীতিতে এখন প্রধান বিষয় হচ্ছে প্রধান দুই দলের মধ্যে সংলাপ ও সমঝোতা। দেশবাসী সেটাই আশা করছে।
সৈয়দ সাইফুল করিম,
মিরপুর- ১, ঢাকা ১২২৬