আহসান উল্লাহ মাস্টারের ৬৩তম জন্ম দিন পালন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২২:৩৭
শ্রমিক নেতা, শিক্ষক ও মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ৬৩তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে টঙ্গী ও গাজীপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা। এ উপলক্ষে টঙ্গীতে গত শুক্রবার বাদ জুমা নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তার ছেলে জাহিদ আহসান রাসেল এমপিসহ শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এছাড়া আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছিল। ভাওয়াল আইডিয়াল একাডেমী, ভাওয়াল ফোরামসহ বিভিন্ন প্রতিষ্ঠান, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। তিনি গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে ২বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে একদল সন্ত্রাসী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।