মৃত্যুবার্ষিকী

ডা. মো. গিয়াস উদ্দীন ভাষাসংগ্রামী ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. গিয়াস উদ্দীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি রাজধানীর নারিন্দায় ৯৯, শরত্ গুপ্ত রোডে থাকতেন। তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। রফিকুল ইসলাম বকুল পাবনায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারী, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, গোপালপুর ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সহিদ উদ্দিন এস্কেন্দার কচি সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সহিদ উদ্দিন এস্কেন্দার কচির ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামী লীগ সকালে তার কবর জিয়ারত ও বাদ আছর সরকারি আবাসিক এলাকা মসজিদে মিলাদ মাহফিল, দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে মিলাদ ও দোয়ার মাহফিল, সকালে মরহুমের মাইজদীস্থ বাসায় কোরআনখানি মিলাদ ও বাদ যোহর জেলা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।