শোক সংবাদ

মো. ইসমাইল খান কুমিল্লার চান্দিনা উপজেলা ছাত্রদল সভাপতি কাইয়ুম খানের বাবা চান্দিনা বাজারের ব্যবসায়ী আলহাজ্ব মো. ইসমাইল খান (৮০) গতকাল কুমিল্লার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আবুল হোসেন ভুঁইয়া মুন্সীগঞ্জ সদর উপজেলার সুখবাসপুর তিনসিঁড়ি নিবাসী আবুল হোসেন ভুঁইয়া (৭২) হূদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম প্রমুখ শোক প্রকাশ করেছেন। তিনি দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধির মামা। আমিন উদ্দিন বিশ্বাস বরিশাল আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব আমিন উদ্দিন বিশ্বাস (৯২) শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার বরিশালের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি .... রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্ল¬াহ, সাধারণ সম্পাদক ও বরিশাল বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। খোরশেদুল ইসলাম খান তাজুল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইউপি চেয়ারম্যান খোরশেদুল ইসলাম খান তাজুল (৪৯) গত শুক্রবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।