গ্রেফতার নির্যাতন করে পতন ঠেকানো যাবে না :রিজভী

সরকারের পতনের শেষ সাইরেন বেজে গেছে উল্লেখ করে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, গ্রেফতার, নির্যাতন করে পতন ঠেকানো যাবে না। এতে করে আন্দোলন আরও সরব হবে। জনগণের আন্দোলনে বাধা দিতে আসলে সরকার ভেসে যাবে। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দতিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকার নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করছে। তাদের বাসায় তল্লাশি চালাচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, নেতারা হরতালের পক্ষে যাতে মাঠে নামতে না পারেন। গ্রেফতারের এই ভোতা অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানো যাবে না। জনগণ ঠিকই রাস্তায় নেমে আসবে।