আজ আওয়ামী লীগের মনোনয়ন আবেদনপত্র বিক্রি শুরু

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি আজ রবিবার শুরু হচ্ছে। মনোনয়ন প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ ীয় কার্যালয় হতে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে এবং জমা দিতে পারবেন। প্রতিটি মনোনয়ন আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। দলীয় গঠনতন্ত্রের নির্দিষ্ট বিধি-বিধান এবং দেশের রাজনৈতিক দলবিধি অনুযায়ী নির্বাচনে যোগ্য বিবেচিত ব্যক্তিগণ এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।