এক তরফা নির্বাচন করলে দায়-দায়িত্ব সরকারের
খোরশেদ আলম, সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:০১
জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপির নেতৃত্বে ১৮দলের সাথে সমঝোতা না করে এক তরফা নির্বাচন করতে চাইলে এর সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। কারণ, সকলের কাছে গ্রহণযোগ্য নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় ছাড়া বিএনপি অন্য কোন নির্বাচনে অংশ নিবে না। তিনি গতকাল শুক্রবার স্থানীয় উপজেলা বিএনপির কার্যালয়ে এককর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সেনবাগ পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজ এতে সভাপতিত্ব করেন।