বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ ৬০ জন আটক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:০১
ভারত ও বাংলাদেশে অনুপ্রবেশের সময় গত দু’দিনে বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শিশুসহ ৬০ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
২৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল তায়েফ উল হক জানান, বিজিবি সদস্যরা গত শুক্রবার ও গতকাল শনিবার ভোরের দিকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ জন বাংলাদেশিকে আটক করে। এসময় তাদের সাথে থাকা দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ, ১৯ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। এদের বাড়ী ঢাকা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ফরিদপুর, বাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, গোপালগঞ্জ এবং যশোর জেলার বিভিন্ন এলাকায়। এদের সকলকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।