মিন্টুর গ্রেফতারে ঢাকা চেম্বারের উদ্বেগ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:১৯
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুকে গ্রেফতার ও জেল হাজতে পাঠানোর ঘটনায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
ঢাকা চেম্বার মনে করে, দেশের অর্থনীতির উন্নয়নে যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ব্যবসায়ী সমাজের সাথে উদ্ভূত রাজনৈতিক সমস্যা সমাধানে সরকার ও বিরোধীদলের মধ্যে সমঝোতার উদ্যোগে অংশগ্রহণ করেছেন, তার সাথে এ ধরনের আচরণে দেশের ব্যবসায়ী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগবে।