জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ১৯:৩৫
মডেল প্রশ্ন-০১
সময়: ২ ঘন্টা ১০ মিনিট (বহুনির্বাচনী প্রশ্ন ছাড়া) পূর্ণমান - ৩৫
১। যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও:৫–২=১০
ক) মাটি খুঁড়ে কোন ৩টি স্থান বা জনপদ আবিষ্কৃত হয়? যে কোনো ১টির বিবরণ দাও।
খ) কারুশিল্পের অন্তর্ভুক্ত বিষয়গুলো কী কী? আমাদের সংস্কৃতিকে উজ্জ্বল করেছে এমন লোক শিল্পের পরিচয় দাও (নকশিকাঁথা/ শখের হাড়ি)
গ) চারু ও কারুকলা শিক্ষা প্রতিষ্ঠান কোন সালে এবং কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠাতা শিল্পীদের নাম উল্লেখ করে এ সম্পর্কে লিখ।
ঘ) চিত্রশিল্পী পাবলো পিকাসোর জীবনী সম্পর্কে লিখ।
ঙ) বিষয়ভিত্তিক ছবি কাকে বলে? “ছবির বিষয়ের সাথে শিল্পীর চিন্তার গভীরতা”— এ বিষয়ে আলোচনা কর।
২। চারুকলা অংশ (রঙ উন্মুক্ত) ১৫–১=১৫
পৃষ্ঠা জুড়ে যে কোনো একটি চিত্র এঁকে রঙ কর।
ক) মহান মুক্তিযুদ্ধের ছবি
খ) শরত্কালের দৃশ্য গ) টংঘর।
৩। কারুকলা অংশ (রঙ উন্মুক্ত
র্৬র্ –র্৬র্ মাপের একটি নকশা এঁকে রঙ কর (নকশা হবে সাদা-কালো)
ক) বৃত্ত ও চতুর্ভুজের সমন্বয়ে একটি নকশা আঁক
খ) একটি প্রাকৃতিক নকশা আঁক (ফুল-লতা-পাতার সমন্বয়ে)
গ) একটি ফুলদানির নকশা আঁক।
মডেল প্রশ্ন-০২
সময়: ২ ঘণ্টা ১০ মিনিট (বহুনির্বাচনী প্রশ্ন ছাড়া) পূর্ণমান - ৩৫
১। যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও:৫–২=১০
ক) ক্যানভাস কী? বাংলা অঞ্চলের প্রাচীন শিল্পকলার ৩ স্থাপত্য সম্পর্কে লিখ।
খ) বিশ্ববিখ্যাত শিল্পী ভ্যানগগ সম্পর্কে যা জান লিখ।
গ) বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের কারণ কী? ভাষা আন্দোলনে চিত্র শিল্পীদের ভূমিকা সম্পর্কে লিখ।
ঘ) নান্দনিক শিল্প কী? যেকোনো চিত্রকলা বা ভাস্কর্যকে কি নান্দনিক শিল্প বলা যায়? তোমার মতামত লিখ।
ঙ) পাট বা উল দিয়ে ফুল অথবা হাঁস তৈরির নিয়ম সম্পর্কে লিখ।
— চারুকলা অংশ (রঙ উন্মুক্ত) ১৫–১=১৫
সমস্ত পৃষ্ঠা জুড়ে যে কোনো একটি চিত্র অঙ্কন কর।
ক) হালচাষ খ) নৌকা বাইচ
গ) শীতকাল
- কারুকলা অংশ (রঙ উন্মুক্ত) ১০–১=১০
- যে কোনো একটি নকশা আঁক (র্৬র্ – র্৬র্ ) মাপের নকশা হবে সাদাকালো।
ক) জ্যামিতিক নকশা আঁক
খ) ফুল লতাপাতার সমন্বয়ে নকশা আঁক
গ) কাঠ কেটে নকশা করার জন্য একটি ফুলের নকশা আঁক।