২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সি এম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ১৯:৩৮
সময় - ২.৩০ ঘণ্টা পূর্ণমান - ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ: ১x৪০ = ৪০
১)অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে?
(ক) সকলের সাথে খেলাধুলা করে
(খ) সকলের সাথে বন্ধুত্ব করে
(গ) চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে
(ঘ) সকলের সাথে মিলেমিশে থাকে
২) অটিস্টিক বন্ধুদের বৈশিষ্ট্য কোনটি?
(ক) অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই উত্তেজিত হয় (খ) সব বন্ধুদের সাথে ভালো আচরণ করে
(গ) সবার কথা শুনতে পছন্দ করে
(ঘ) নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে
৩) অটিজম সমস্যায় আক্রান্ত শিশুদের কোন নামে ডাকা হয়?
(ক) অপশাল শিশু (খ) অপটিক শিশু (গ) অটিস্টিক শিশু (ঘ) অটিক শিশু
৪) কোনটির মাধ্যমে অটিস্টিক শিশুর স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব?
(ক) শিক্ষা (খ) বাসস্থান (গ) খাদ্য (ঘ) খেলাধুলা
৫)অটিস্টিক শিশুরা কোনটির ক্ষেত্রে অতি সংবেদনশীল হয়?
(ক) পিতামাতা (খ) ভাইবোন (গ) বড়দের (ঘ) আলো
৬)অটিজম কোন ধরনের সমস্যা?
(ক) বংশগত (খ) সামাজিক (গ) জাতীয় (ঘ) বিকাশগত
৭) আমাদের প্রত্যেকের প্রতিভায় কী আছে?
(ক) জ্ঞান (খ) মেধা (গ) যোগ্যতা (ঘ) ভিন্নতা
৮) কোনো কোনো অটিস্টিক শিশু কিসের অধিকারী হয়?
(ক) চমত্কার প্রতিভার (খ) অনুপম রূপের (গ) অনুপম গুণের (ঘ) অসাধারণ প্রজ্ঞার
৯) অটিস্টিক শিশুরা কোনো একটি বিশেষ খেলনা সব সময় সাথে রাখে কেন?
(ক) ভয়ে (খ) হারিয়ে যাবে বলে
(গ) আকর্ষণের কারণে (ঘ) নিজের বলে
১০) তোমার কোন বন্ধু অটিস্টিক হলে তুমি কী করবে?
(ক) সহযোগিতা (খ) কথা বলা বন্ধ (গ) সম্পর্ক ছিন্ন (ঘ) খেলাধুলা বন্ধ
১১) গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়?
(ক) একজনের মত (খ) দলনেতার মত (গ) ২/৩ জনের মত (ঘ) অধিকাংশের মত
১২) গণতন্ত্রের অর্থ কী?
(ক) পরিবারের শাসন (খ) ব্যক্তির শাসন (গ) রাজনৈতিক দলের শাসন (ঘ) জনগণের শাসন
১৩) গণতন্ত্রে কোনটি গ্রহণযোগ্য নয়?
(ক) জোর করে মত চাপিয়ে দেওয়া (খ) পরমতসহিষ্ণুতা
(গ) মহনশীলতা (ঘ) শান্তি ও সমপ্রীতি
১৪) আমাদের কোথায় গণতান্ত্রিক রীতিরীতি চর্চা করা উচিত?
(ক) বাড়ি (খ) বিদ্যালয়(গ) শ্রেণিকক্ষ (ঘ) সকল ক্ষেত্রে
১৫) নিচের কোনটি এশিয়ার গণতান্ত্রিক দেশ?
(ক) কিউবা (খ) বাংলাদেশ (গ) রাশিয়া (ঘ) জার্মানি
১৬) শ্রেণিনেতা নির্বাচনের ক্ষেত্রে কোন ধরনের মনোভাব দেখাতে হবে?
(ক) গণতান্ত্রিক(খ) স্বজনপ্রীতি (গ) বিরূপ (ঘ) অসহযোগিতার
১৭) গণতান্ত্রিক মনোভাব কেমন ধরনের গুণ?
(ক) সামাজিক (খ) রাজনৈতিক (গ) অর্থনৈতিক (ঘ) ধর্মীয়
১৮) নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয় কে?
(ক) গণতন্ত্র (খ) সমাজতন্ত্র (গ) রাষ্ট্র (ঘ) প্রজাতন্ত্র
১৯) সিদ্ধান্ত গ্রহণের জন্য কী প্রয়োজন?
(ক) সটিক মতামত (খ) উপযুক্ত মতামত
(গ) ঐকমত্য (ঘ) একতা
২০) আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?
(ক) ধনতন্ত্র (খ) রাজতন্ত্র (গ) প্রজাতন্ত্র (ঘ) গণতন্ত্র
২১) বিদ্যালয়ে আমরা কীভাবে কাজ করি?
(ক) ব্যক্তিগতভাবে (খ) স্বতন্ত্রভাবে (গ) দলগতভাবে (ঘ) রাজনৈতিকভাবে
২২)একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?
(ক) সরকার (খ) পরিবেশ (গ) মানুষ (ঘ) ভৌগোলিক অবস্থা
২৩) বেগম রোকেয়া যে স্কুলটি প্রতিষ্ঠা করেন তার নাম কী?
(ক) সাখাওয়াত গার্লস স্কুল (খ) সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
(গ) সাখাওয়াত মেমোরিয়াল স্কুল (ঘ) বেগম রোকেয়া গার্লস স্কুল
২৪) কোন দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
(ক) ৮ জানুয়ারি (খ) ৮ ফেব্রুয়ারি (গ) ৮ মার্চ (ঘ) ৮ এপ্রিল
২৫)কোন সাল থেকে নারী দিবস পালন শুরু হয়?
(ক) ১৯১০ সাল (খ) ১৯২০ সাল (গ) ১৯৩০ সাল (ঘ) ১৯৪০ সাল
২৬)‘সাখাওয়াত মেনোরিয়াল’ গার্লস স্কুল কতজন ছাত্রী নিয়ে শুরু হয়?
(ক) ৫ জন (খ) ৭ জন (গ) ১০ জন (ঘ) ১৩ জন
২৭)কত সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত স্কুলটি প্রাথমিক বিদ্যালয়ে স্বীকৃতি পায়?
(ক) ১৯০৫ সালে (খ) ১৯০৭ সালে (গ) ১৯১১ সালে (ঘ) ১৯১৫ সালে
২৮) প্রাথমিক বিদ্যালয়ে শতকরা কত ভাগ নারীশিক্ষক নিয়োগ দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে?
(ক) ৪০ ভাগ (খ) ৬০ ভাগ (গ) ৭০ ভাগ (ঘ) ৭৫ ভাগ
২৯) কত সালে নারীশ্রমিকরা আট ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন?
(ক) ১৮৭৫ সালে (খ) ১৮৮৭ সালে
(গ) ১৯২১ সালে (ঘ) ১৯৫৭ সালে
৩০) কখন হাজার হাজার নারীশ্রমিক নিউইয়র্কে সমাবেশ করেন?
(ক) ১৯০৫ সালে (খ) ১৯০৮ সালে (গ) ১৯০৯ সালে (ঘ) ১৯১১ সালে
৩১) কে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন?
(ক) বেগম রোকেয়া (খ) মার্গারেট থ্যাচার
(গ) কারা জেটকিন (ঘ) অং সাং সুচি
৩২) কোন সংস্থা ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
(ক) ইউনেস্কো (খ) ওআইসি (গ) জাতিসংঘ (ঘ) ইউনিসেফ
৩৩) বাংলাদেশে প্রতি ঘণ্টায় কতজন নারী নির্যাতনের শিকার হচ্ছে?
(ক) ১ জন (খ) ৩ জন (গ) ৫ জন (ঘ) ৭ জন
৩৪) বেগম রোকেয়া কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৩১ (খ) ১৯৩২ (গ) ১৯৩৩ (ঘ) ১৯৩৪
৩৫) সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয় কখন?
(ক) ১৯০৫ সালে (খ) ১৯১১ সালে (গ) ১৯১৫ সালে (ঘ) ১৯৩২ সালে
৩৬) নিচের কোন ক্ষুদ্রজাতিসত্তা ‘আচিকমান্দি’ নামে পরিচিত?
(ক) ম্রো (খ) গারো (গ) ত্রিপুরা (ঘ) ওঁরাও
৩৭) বাংলাদেশে ওঁরাওদের কয়টি দল রয়েছে?
(ক) একটি (খ) দুইটি (গ) তিনটি (ঘ) চারটি
৩৮) কোনটি ‘বৈসু’ উত্সবের আকর্ষণীয় অনুষ্ঠান?
(ক) গরয়া নৃত্য(খ) ফাগুয়া (গ) ওয়াংগালা (ঘ) কের
৩৯) রাভাইনরা কোন জেলায় বাস করে?
(ক) রংপুর (খ) বগুড়া (গ) বরগুনা (ঘ) মাদারীপুর
৪০)‘ওয়াংলাই’ কী?
(ক) একটি ভাষা (খ) একটি ধর্মমত
(গ) একটি পোশাক (ঘ) একটি উত্সব
২। শূন্যস্থান পূরণ করঃ ১x১০ = ১০
ক) অটিস্টিক বন্ধুরা আমাদের সাথে —————-করতে চায় না।
খ) শিশুরা আলো, গতি, শব্দ, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি ——-।
গ) গণতন্ত্রের অর্থ —————-শাসন।
ঘ) আমরা জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক .............-করব।
ঙ) গণতন্ত্র আমাদের —————-পরিচালনার মূলনীতি।
চ) বেগম রোকেয়া —————-সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
ছ)পারিবারিকভাবে নারী নির্যাতনের আর একটি কারণ হচ্ছে ———।
জ)গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম —————-।
ঝ)খাসিদের প্রধান দেবতার নাম —————-।
ঞ)নববর্ষে ত্রিপুরারা —————-উত্সব পালন করে।
৩.সংক্ষিপ্তভাবে উত্তর দাও ঃ১x১০= ১০
ক) বাংলাদেশে বসবাসকারী প্রধান প্রধান উপজাতির নাম লিখ?
খ) বাংলাদেশের বৃহত্তম উপজাতি কারা?
গ) বাংলাদেশের কোন কোন জেলায় উপজাতিরা বাস করে?
ঘ) নারী নির্যাতনের মূল কারণ কী?
ঙ) বাংলাদেশের কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়?
চ) গণতান্ত্রিক মনোভাব কাকো বলে?
ছ) গণতন্ত্রের মূলকথক কী?
জ) অটিস্টিক বন্ধুদের দু’টি বৈশিষ্ট্য লিখ।
ঝ) কাদেরকে অটিস্টিক শিশু বলা হয়?
ঞ) অটিস্টিক শিশুরা কখন খুবই উত্তেজিত হয়?
৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ক’ ও ‘ঞ’সহ ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে)ঃ
৫x৮= ৪০
ক) অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্যগুলি লিখ।
খ) অটিস্টিক শিশুদের তুমি কীভাবে সহযোগিতা করবে?
গ) গলতান্ত্রিক মনোভাব কীভাবে সমাজ গঠনে সহায়তা করে।
ঘ) বাড়িতে আমরা কীভাবে গণতন্ত্র চর্চা করতে পারি?
ঙ) নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান লিখ।
চ) নারী নির্বাচনের নেতিবাচক প্রভাবগুলো কী?
ছ) গারোদের বাসস্থানের বর্ণনা দাও।
জ) ত্রিপুরাদের উত্সবের বর্ণনা দাও।
ঝ) আমাদের সমাজে ছেলে শিশু ও মেয়ে শিশুর প্রতি কী ধরনের আচরণ করা হয়?
ঞ) দেশের উন্নয়নে নারী-পুরুষের ভূমিকা লিখ।