আন্তর্জাতিক ..............

১২ বছরেই স্টিভ জবসের ছায়া

বারো বছর বয়সী একটি মেয়ের কৃতিত্বে বিমোহিত পুরো মেক্সিকোবাসী। তারা এই বালিকার মধ্যে অ্যাপলের প্রয়াত প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ছায়া দেখতে পাচ্ছেন। মেক্সিকোতে মাদকচক্রের সহিংসতাকবলিত একটি রাজ্যে তার জন্ম। গণিতে উদ্ভাবনী মেধার অধিকারী এই মেক্সিকান বালিকাকে মার্কিন ‘ওয়্যার্ড’ ম্যাগাজিন ‘আগামীদিনের স্টিভ জবস’ হিসেবে অভিহিত করেছে। একটি সাধারণ পরিবারে আট সন্তানের মধ্যে মেয়েটি সর্বকনিষ্ঠ। নাম পালোমা নয়োলা। দুই সপ্তাহ আগে ওয়্যার্ড ম্যাগাজিনের প্রচ্ছদে কালো চুলের এ মেয়েটির ওপর ফিচার ছাপা হয়। এর পরই নয়োলা গণমাধ্যমের মনোযোগ কাড়তে সক্ষম হয়। মেক্সিকোর জাতীয় সংবাদপত্র ও ক্যাবল নিউজ অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের নামের সঙ্গে মিল রেখে ফলাও করে খবর ছাপে ‘লা নিনা জবস’ ও ‘দ্য জবস গার্ল’ শিরোনামে। আলোকচিত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় নয়োলার ছবি তোলার জন্য। এ সপ্তাহে সে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে তামলিপাসের মাতামোরস শহর থেকে রাজধানী মেক্সিকো সিটিতে যায়। মুখে মুখে অঙ্ক করার এক প্রতিযোগিতায় অংশ নিয়ে উজ্জীবিত নয়োলো বলে, ‘আমি ভীষণ খুশি। চাইলে আপনারাও এটা করতে পারেন। নিজ রাজ্যের কর্মকর্তারা তাকে বিমানে করে রাজধানীতে নিয়ে আসেন। সাংবাদিকদের ভিড় থেকে তাকে আগলে রাখেন। টেকনোলজিকো ডি মনটেরি ইউনিভার্সিটি আয়োজিত এই গণিত প্রতিযোগিতায় সে জিততে না পারলেও সবার কৌতূহলের কেন্দ্রে ছিল সে। নারী সুপার হিরো এতোদিন সারাবিশ্ব কোন মহিলা সুপার হিরো পায়নি। তবে বিখ্যাত কমিক ম্যাগাজিন মারবেল কমিক্স আগামী ফেব্রুয়ারি থেকে নতুন একটি সিরিজ চালু করতে চলেছে যেখানে মুখ্য চরিত্রে থাকবেন একজন নারী সুপার হিরো। কামালা খান নামের এই সুপার হিরো পাকিস্তানি ধর্মান্ধ পরিবারে বেড়ে উঠেছে