মাধুরী-নাসিরউদ্দিনের ‘ঢের ইশকিয়া’র ট্রেইলর প্রকাশ
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২০:১৭
২০১০ সালে মুক্তি পায় অভিষেক চুবে পরিচালিত ‘ইশকিয়া’ ছবিটি। বিদ্যা বালান, নাসিরউদ্দিন শাহ ও আরশাদ ওয়ার্সি অভিনীত ছবিটি ব্যাপক প্রশংসিত, আলোচিত ও জনপ্রিয়তা পায়। এরই সিক্যুয়াল ‘ঢের ইশকিয়া’ নির্মাণ হলো, শুটিংসহ পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ। তবে এবারের সিক্যুয়ালে বিদ্যা বালান নেই। তার জায়াগয় এসেছেন মাধুরী দিক্ষীত। শাহী বেগম চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালের পর এটিই তার অভিনীত চলচ্চিত্র, তবে এর মাঝে দুইটি ছবিতে তিনি বিশেষ চরিত্রেও অভিনয় করেছেন। সম্প্রতি এই ছবিটির ট্রেইলর প্রকাশ পায় ইউটিউবে। আর ট্রেইলর প্রকাশের পর থেকেই প্রশংসামূলক মন্তব্য যোগ হচ্ছে সেখানে। অনেকেরই মতে ‘ইশকিয়া’-এর চেয়ে ‘ঢের ইশকিয়া’ ছবিটি আরও ভালো কিছু দিতে চলেছে। আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এতে আরও অভিনয় করেছেন হুমা কোরেশি।