শচীনকে ‘ধুম মাচালে’ উত্সর্গ

শাহরুখ খান তার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ‘লুঙ্গি ড্যান্স’ গানটি উত্সর্গ করেছিলেন সুপারস্টার রজনীকান্তকে। এবার আমির খান বোধহয় সেই পথই মাড়ালেন। আমির খান তার মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধুম থ্রি’-এর টাইটেল গান ‘ধুম মাচালে’ উত্সর্গ করেছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। কয়েকদিনের মধ্যে এই গানটি প্রকাশ করা হবে। আমির খান এই গানটি শচীনকে উত্সর্গ করার কথা খুব অল্পসময়ের মধ্যে হঠাত্ করে বললেও কোনো রকম পিছ-পা হননি ইয়াশ রাজ ফিল্মস। উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘ধুম থ্রি’ ছবিটি। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি তারা শেষ করেছেন। এখন এর প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন তারা।