নান্দাইলে মাদ্রাসার অধ্যক্ষ ও ইউএনও’র আটকাদেশ
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৩, ২০:২২
রায় কার্যকর না করা ও নির্দেশ থাকা সত্ত্বেও স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে নোটিসের জবাব না দেয়ার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তাজুল ইসলাম সাইফুল্লাহ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি নান্দাইলের তত্কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া পারভীনকে আদালত ৬ মাসের আটকাদেশ প্রদান করেছেন। গত বুধবার ময়মনসিংহের নান্দাইল জ্যেষ্ঠ সহকারী হাকিম মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এ রায় দেন। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তাজুল ইসলাম সাইফুল্লাহ জানান, আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। অপরদিকে জাকিয়া পারভীনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।